
পরিচালনাঃ
প্রিয়দর্শন
অভিনয়ঃ অক্ষয়
কুমার,ক্যাটরিনা কাইফ,সামিরা রেড্ডি,সুনিল শেঠি,পরেশ রাওয়াল
ছবির গল্পের ছিটেফোটাও এই অল্প কথায় বলা সম্ভব নয়,তাই
প্রথমে পরিচালকের কেরামতি নিয়ে কথা। ছবিটি দেখার সময় মনে একটি প্রশ্ন
জাগবে,সেটা হল,নিজের কততম সহযোগী পরিচালককে দিয়ে ছবি বানিয়েছেন প্রিয়দর্শন?স্রেফ
মজার জন্য ছবিটি খারাপ না। তবে এই ছবিতে “হেরা হেরির” মত মজা নেই। অক্ষয়,সুনিল আর পরেশ ভাল
অভিনয় করলেও ছবির মাঝখানে অন্যান্য অহেতুক চরিত্রের আনাগোনা ছিল অসহ্য। তবে
ছবির গানের নির্মাণের জন্য প্রীতম ধন্যবাদ পেতে পারেন।