![[dil_bole_hadippa-7639961.jpg]](http://4.bp.blogspot.com/_o1wuOwcvGgM/Syq0DpRdxTI/AAAAAAAAAKw/c356r5uDMEw/s1600/dil_bole_hadippa-7639961.jpg)
পরিচালনাঃ অনুরাগ সিং
অভিনয়ঃ শাহিদ কাপুর,রানি
মুখার্জি
এটি ছিল রানির কামব্যাক
ফিল্ম। রানি এই ছবির জন্য নিজের লুক পরিবর্তন করেছিলেন, মেয়ে থেকে হয়ে
গিয়েছিলেন ছেলে। শরীর থেকে মেদ ঝরিয়ে তিনি নিজেকে করে তুলেছেন
আকর্ষণীয়, কিন্তু এতকিছুর পরও তার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল,কপাল খারাপ বলতে
হবে রানির। ছবিতে রানি একজন ক্রিকেট পাগল মেয়ে যে জাতীয় টিমে ক্রিকেট খেলার
জন্য নিজের বেশ পরিবর্তন করে ছেলে সর্দারের রূপ ধারণ করেন। এই হল ছবির স্টোরিলাইন। ছবিতে রানি একটি আইটেম গানে বিকিনি
পরে অংশ নেন, নিজের চার্ম দেখাতে চেয়েছিলেন রানি,কিন্তু দর্শক তাকে গ্রহণ
করেনি, যার ফলশ্রুতিতে রানির ঝুলিতে আরেকটি ফ্লপ যুক্ত হল।