পরিচালনাঃ রোহিত শেট্টি
অভিনয়ঃ অজয় দেবগন, কারিনা কাপুর, শ্রেয়াস তালপাডে, তুষার কাপুর

ছবিটি দেখতে দেখতে শারমান যোশির অভাবটা প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। প্রথম গোলমাল এর সাথে তুলনা করলে এই রিটার্ন অনেক ফিকে মনে হবে। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া “আজ কা তাজা খবর” এবং ২০০৫ সালে রিলিজ পাওয়া “নো এন্ট্রি” এর গল্পের প্লট মিলিয়ে নিলে গল্মাল রিটার্নস এর ককটেল পাওয়া যাবে। ভইনয়ে অজয় দেবগন কাজ চালিয়ে দিলেও,কারিনার “সাইজ জিরো” জাস্ট সহ্য করা যায় না। আরশাদ ওয়ার্সির অভিনয়ে নতুন কিছু ছিল না। তবে শ্রেয়াসের অভিনয় ভাল হয়েছে।কিন্তু বোবা চরিত্রে তুষারের অভিনয় মাঝে মাঝে বিরক্তিকর ছিল। পরিচালক রোহিত শেট্টিকে একান্ত অনুরোধ,এই গোলমাল রিটার্নস এর যদি আবার রিটার্নের কোনো সম্ভাবনা থাকে তাহলে তুষারকে কথা বলার সু্যোগ করে দিয়েন,তাতে তুষারের সাথে সাথে আমাদের কানও বোধহয় একটু স্বস্তি পাবে !!!