[Dostana+still4.jpg]

পরিচালনাঃ  তরুন মনসুখানি
অভিনয়ঃ  জন অ্যাব্রাহাম, অভিষেক বচ্চন, প্রিয়াংকা চোপড়া প্রমুখ

ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে স্যাম(অভিষেক) এবং কুনালের (জন) গে কাপলে পরিণত হওয়ার গল্পটি নিয়ে স্ক্রিনে যতই ঢাকঢোল পেটানো হোক না কেন,সেটি স্রেফ গাঁজাখুরি।
 গল্প কিছুটা এরকম,স্যাম এবং কুনাল হন্যে হয়ে ভাড়া বাড়ি খুঁজছে ! অবশেষে তারা একটি বাড়ির সন্ধান পায়। কিন্তু বাড়িওয়ালি তার অ্যাপার্টমেন্ট শুধু মেয়েদেরকেই ভাড়া দিতে চান,কারণ ওই অ্যাপার্টমেন্টে তার বোনের মেয়ে নেহা(প্রিয়াংকা) একা থাকে। শেষ পর্যন্ত কুনাল আর স্যাম সমকামিতার অভিনয় করে এবং সেই সমকামিতার সুর বাজালেন পরিচালক মশাই,তার রেশ চলল গোটা ছবিজুড়ে।এমনিতেই বিতর্কিত বিষয় তার উপর জোর করে হাসাতে গিয়ে চিত্রনাট্যের বারোটা বেজে গিয়েছে। এমনকি মোহময় মায়ামি,শুরতেয় আইটেম নাম্বার এবং তাতে নৃত্যরত শিল্পা শেঠি ও একগুচ্ছ বিকিনি পরা ব্লন্ড সুন্দরীও সেয় গলদ ঢাকতে ডাহা ফেল। এই বছরের অন্যতম বড় রিলিজের এহেন পরিণতি দেখতে সত্যিই খারাপ লাগে।

বিঃ দ্রঃ
১।ছবিতে অভিষেক পেশায় একজন নার্স
২।অভিষেক-জনের মগ্ন চুম্বন দৃশ্য
৩।কাতুকুতু দিয়ে হাসানোর চেষ্টা