[billu-barber-poster.jpg]

পরিচালনাঃ  প্রিয়দর্শন
অভিনয়ঃ ইরফান খান, লারা দত্ত, শাহরুখ খান প্রমুখ

এক গ্রাম্য ক্ষৌরকার বিল্লুর (ইরফান) চিত্রতারকা বাল্যবন্ধুর দৌলতে অসাধারণ হয়ে ওঠার কাহিনী।গ্রামে শুটিং করতে আসা সুপারস্টার সাহির খান (শাহরুখ) এর সাথে,বিল্লুর বন্ধুত্বের সূত্রে পরিচিত হওয়ার বাসনায় গ্রামবাসী নানাভাবে বিরক্ত করে বিল্লুকে।কিন্তু প্রবল আত্ম-সম্মানী বিল্লু নিজের দারিদ্র্যের কারণে সাহিরের সাথে যোগাযোগ করতে রাজি হয় না।কিন্তু মানুষের দাবি না মেটানোর জন্য তাকে নানা মূল্য দিতে হয়।শেষ পর্যন্ত বিল্লুর কি হয়,সেটা আগে বলে দিলে ছবির মজা চলে যাবে।ছবিতে লাস্টে কি হয়,সেটা জানার জন্য আপনাকে নিজে ছবিটা দেখতে হবে।

চরিত্রাভিনয় এ ছবির সম্পদ।সবাই দাপটের সাথেই অভিনয় করেছে ছবিতে।প্রিয়াংকা চোপড়া,দীপিকা পাডূকোন ও কারিনা কাপুরের উত্তেজক আইটেম নাম্বার শাহরুখের "ক্যামিও" ইমেজকে পরিস্ফুট করার পাশাপাশি ছবির আকর্ষক প্রোমো তৈরিতেও বেশ সাহায্য করেছে।ছবির বিশেষ আকর্ষণ কিং খানের গ্যালারি শো,তার বহু হিট সিনেমার মুহুর্ত,ভক্তদের উল্লাসের সুপরিকল্পিত কোলাজ চোখ ধাঁধিয়ে দেয়।

তবে প্রীতমের সংগীতের আমাদের সবার আরও বেশি প্রত্যাশা ছিল।খুদায়া খ্যায়র গানটির ক্ষেত্রে মেলোডি ও হিপহপ বিটের সুন্দর মেলবন্ধনের জন্য গানটি ভাল লেগেছে।কিন্তু সবকিছু ছাপিয়ে গল্পের মানবিক গভীরতাই হৃদয় স্পর্শ করে।