[aamir-khan-3-idiots.jpg]

পরিচালনাঃ রাজকুমার হিরানি


অভিনয়ঃ আমির খান,কারিনা কাপুর,মাধভান,শারমান জোশি,বোমান ইরানি,মোনা সিং,জাভেদ জাফ্রি

নিজের মনের কথা শুনে নিজের সপ্ন পূরণ করতে এগিয়ে যাও এটাই ছবির মূলমন্ত্র।এই ছবি নিয়ে অনেক অনেক প্রত্যাশা দর্শকদের কারণঃ

* ছবিটির পরিচালক বিখ্যাত আন্দ প্রতিভাবান রাজকুমার হিরানি যিনি এর আগে মুন্নাভাই এমএমবিবিএস এবং লাগে রাহো মুন্নাভাই এর পরিচালনা করেছেন


*গাজনির মত একটি সুপারহিট মুভির পর এটাই আমিরের পরবর্তী ছবি

*রাং দে বাসন্তির পর আবারও আমির,মাধভান আর শারমান এক হয়েছেন এই ছবিতে।

সাধারণত যদি কোনো ছবি নিয়ে উচ্চাশা থাকে আর ছবির মান ওই অনুযায়ী ভাল না হয় তাহলে ছবিতে মার খেতে হতে বাধ্য,কিন্তু এই ছবির জন্য কথা হল অল ইজ ওয়েল।

ছবির নাম থ্রি ইডিয়টস দেখে ভাববেন না যে ছবিটা বোকাদের নিয়ে বানানো।ছবিটা ৩ জন প্রকৌশল ছাত্রদেরকে নিয়ে যারা নিজের কাজ নিজে করাতে বিশ্বাসী।চেতান ভাগাতের লেখা ফাইভ পয়েন্ট সামওয়ান উপ্যানাস অবলম্বনে ছবিটি নির্মিত।ছবিতে যারা কাজ করেছেন তারা সবাই অনেক ভাল করেছে বিশেষ করে আমির।ছবির নতুনত্ব ছিল প্রথম বারের মত দর্শকেরা আমির আর কারিনার জুটি দেখার সুযোগ পেয়েছে এই ছবির মাধ্যমে।ছবির পরিচালনাও যথেষ্ট ভাল।এই ছবির সবকিছুই ভাল।ছবিটে দেখলে যে কেউই আমার এই কথার সাথে একমত হবেন।এই ছবির জন্য আমির অনেক পরিশ্রম করেছেন,ছবির পাবলিসিটির জন্য সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকে তিনি তার ভক্তদের সাথে লাইভ চ্যাট করেছেন যেটা ছিল সর্বপ্রথম কোনো ভারতীয় তারকার লাইভ চ্যাট ফেসবুকে।এই ছবিটি ইতিমধ্যে মুক্তির ৪ দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি রুপি।বুঝতেই পারছেন যে দর্শকেরা ছবিটিকে লুফে নিচ্ছে। ভাল কথা হল যে ২০০৯ সাল শেষ হচ্ছে একটি ভাল হিন্দি ছবি দিয়ে থ্যাংকস টু আমির !!